ফার্সি ক্রিয়াপদ বা صيغه গঠন পদ্ধতি। এক পেজেই শুরু থেকে শেষ।
বিষয়ঃ فعل ماضي বা অতীত কাল
প্রশ্নঃ فعل ماضي বা অতীতকালের ক্রিয়া কাকে বলে?
উত্তরঃ فعل এর যে রূপ দ্বারা অতীতকালে কোন কাজ হয়েছে বা করেছে বুঝায় তাকেই فعل ماضي বা অতীতকাল বলা হয়। যেমনঃ সে খেয়েছে, তুমি পড়েছিলে, আমি যাচ্ছিলাম ইত্যাদি।
প্রশ্নঃ فعل ماضي বা অতীতকালের ক্রিয়া কত প্রকার ও কি কি?
ফার্সি ভাষায় فعل ماضي তথা অতীতকালের ক্রিয়া সর্বমোট ৬ প্রকার:-
০১. ماضي مطلق বা সাধারণ অতীত কাল
০২. ماضي قريب বা নিকটতম অতীতকাল
০৩. ماضي بعيد বা পুরাঘটিত অতীতকাল
০৪. ماضي استمراري বা ঘটমান অতীতকাল
০৫. ماضي احتمالي বা সন্দেহসূচক অতীতকাল
০৬. ماضي تمنائي বা আকাঙ্খাসূচক অতীতকাল
বিষয়ঃ ماضي مطلق বা সাধারণ অতীত
প্রশ্নঃ ماضي مطلق বা সাধারণ অতীত কাল কাকে বলে?
উত্তরঃ সাধারণভাবে অতীতকালে فعل এর যে রূপ দ্বারা কোন কাজ হয়েছিল বা কোন ঘটনা ঘটেছিল- এরূপ বুঝায় তাকে فعل ماضي مطلق বা সাধারণ অতীত কাল বলে। যেমনঃ آمد (সে আসিল), آمدند (তারা আসিল) ইত্যাদি।
প্রশ্নঃ কীভাবে ماضي مطلق এর فعل/صیغه গঠন করা যায়?
প্রথমে مصدر এর শেষ অক্ষর نون ফেলে দিয়ে তার শেষে ساكن করলে واحد غائب এর সীগাহ গঠিত হয়ে যায়| যেমন- آمدن থেকে آمد (সে আসল/আসিল)| অতঃপর واحد غائب এর শেষে نون ও دال বৃদ্ধি করে দিলে جمع غائب এর صيغة গঠিত হয়ে যায়। যেমন- آمد থেকে آمدند (তারা আসল/আসিল)|
আর ي (ياۓ معروف) বৃদ্ধি করে দিলেواحد حاضر এর صيغة গঠিত হয়ে যায়। যেমন- آمد থেকে آمدي (তুমি আসলে/আসিলে) এবং ياۓ مجهول ও دال বৃদ্ধি করে দিলে جمع حاضر এর صيغةগঠিত হয়ে যায়। যেমন- آمد থেকে آمدند (তোমরা আসলে/আসিলে)।
আর ميم) م) বৃদ্ধি করে দিলে واحد متكلم এর صيغة গঠিত হয়ে যায়। যেমন- آمد থেকে آمدم (আমি আসলাম/আসিলাম) এবং ياۓ مجهول ও ميم) م) বৃদ্ধি করে দিলে جمع متكلم এর صيغة গঠিত হয়ে যায়। যেমন- آمد থেকে آمديم (আমরা আসলাম/আসিলাম)।
বাংলা শব্দের শেষ দেখে সাধারণ অতীতকালের ক্রিয়া চেনার উপায় কী?
বাংলায় ক্রিয়ার শেষে ইলাম/ইলে/ইলো, করলাম/করিলাম/করলে/করিলে/করল/করিল/করলেন ইত্যাদি রূপ থাকে। সংক্ষেপে বলা যায়- বাংলা ভাষায় متكلم এর আলামত হলো “লাম”, حاضر এর আলামত হলো “লে/লা”, এবং غائب এর আলামত হলো “ল/ইলো”।
ফার্সী آمدن মাসদার থেকে ماضی مطلق এর صیغه গঠনের ধাপসমূহ
অর্থ | গঠিত সীগাহ | মুক্ত ও যুক্ত | সীগার প্রকার | পূর্বাস্থা |
|---|---|---|---|---|
সে আসিল | آمد | ن | واحد غائب | آمدن |
তারা আসিল | آمدند | ند | جمع غائب | آمد |
তুমি আসিলে | آمدی | ی | واحد حاضر | آمد |
| তোমরা আসিলে | آمدید | ید | جمع حاضر | آمد |
আমি আসিলাম | آمدم | م | واحد متکلم | آمد |
আমরা আসিলাম | آمدیم | یم | جمع متکلم | آمد |
বিষয়ঃ ماضي قريب বা নিকটতম অতীতকাল
প্রশ্নঃ ماضي قريب বা নিকটতম অতীতকাল কাকে বলে?
উত্তরঃ নিকটতম অতীত কালে فعل এর যে রূপ দ্বারা কোন কাজ সংঘটিত হয়েছে—- এরূপ বুঝায় তাকে ماضي قريب বা নিকটতম অতীত কাল বলে।
প্রশ্নঃ কীভাবে ماضي قريب এর فعل/صیغه গঠন করা যায়?
প্রথমে ماضي مطلق এর واحد غائب এর শেষে ه এবং است বৃদ্ধি করে দিলে ماضي قريب (নিকটতম অতীত কাল) এর واحد غائب এর সীগাহ গঠিত হয়ে যায়। যেমন- آمد থেকে آمده است (সে এসেছে) এবং ه ও اند বৃদ্ধি করে দিলে جمع غائب এর صيغة গঠিত হয়ে যায়। যেমন- آمد থেকেآمده اند (তারা এসেছে)।আর ه এবং اي বৃদ্ধি করে দিলে واحد حاضر এর صيغة গঠিত হয়ে যায়। যেমন- آمد থেকে آمده ئي (তুমি আসিলে) এবং ه এবং ايد বৃদ্ধি করে দিলে جمع حاضر এর صيغة গঠিত হয়ে যায়। যেমন- آمد থেকে آمده ايد (তোমরা এসেছো)।আর ه এবং ام বৃদ্ধি করে দিলে واحد متكلم এর صيغة গঠিত হয়ে যায়। যেমন- آمد থেকে آمده ام (আমি এসেছে) এবং ه এবং ايم বৃদ্ধি করে দিলে جمع متكلم এর صيغة গঠিত হয়ে যায়। যেমন- آمد থেকে آمده ايم (আমরা এসেছি)।
বাংলা শব্দের শেষ দেখে নিকটবর্তী অতীতকালের ক্রিয়া চেনার উপায় কী?
বাংলা ক্রিয়ার শেষে ইছি/ ইয়াছি, করেছি/করিয়াছি, ইছো/ইয়াছো, করেছো /করিয়াছো, ইছে/ইয়াছে, করেছে/করিয়াছে ইত্যাদি রূপ থাকে। সংক্ষেপে বলা যায় —– متكلم এর আলামত ছি, حاضر এর আলামত ছ/ছে, غائب এর আলামত ছে।
ফার্সী آمدن মাসদার থেকে ماضی قريب এর صیغه গঠনের ধাপসমূহ
অর্থ | গঠিত সীগাহ | মুক্ত ও যুক্ত | সীগার প্রকার | পূর্বাস্থা |
|---|---|---|---|---|
সে এসেছে | آمده است | ه است | واحد غائب | آمد |
তারা এসেছে | آمده اند | ه اند | جمع غائب | آمد |
তুমি এসেছো | آمده ئي | ه ای | واحد حاضر | آمد |
| তোমরা এসেছো | آمده ايد | ه اید | جمع حاضر | آمد |
আমি এসেছি | آمده ام | ه ام | واحد متکلم | آمد |
আমরা এসেছি | آمده ايم | ه ایم | جمع متکلم | آمد |
বিষয়ঃ ماضي بعيد বা পুরাঘটিত অতীতকাল
প্রশ্নঃ ماضي بعيد বা পুরাঘটিত অতীতকাল কাকে বলে?
উত্তরঃ অতীত কালে فعل এর যে রূপ দ্বারা কোন কাজ সংঘটিত হয়েছিল—–এরূপ বুঝায় তাকে ماضي بعيد (পুরাঘটিত অতীত কাল) বলে।
প্রশ্নঃ কীভাবে ماضي بعيد এর فعل/صیغه গঠন করা যায়?
প্রথমে ماضي مطلق এর واحد غائب এর শেষে ه এবং بود বৃদ্ধি করে দিলে ماضي بعيد (পুরাঘটিত অতীত কাল) এর واحد غائب এর সীগাহ গঠিত হয়ে যায়। যেমন- آمد থেকে آمده بود (সে এসেছিল)। অতঃপর ماضي بعيد (পুরাঘটিত অতীত কাল) এর واحد غائب এর শেষে نون ও دال বৃদ্ধি করে দিলে جمع غائب এর صيغة গঠিত হয়ে যায়। যেমন – آمده بودথেকে-ند آمده بود (তারা এসেছিল)।আর ياۓ معروف তথা ي বৃদ্ধি করে দিলে واحد حاضر এর صيغة গঠিত হয়ে যায়। যেমন- آمده بود থেকে آمده بودي (তুমি এসেছিলে) এবং ياۓ مجهول ও دال বৃদ্ধি করে দিলে جمع حاضر এর صيغة গঠিত হয়ে যায়। যেমন- آمده بود থেকে آمده بود يد (তোমরা এসেছিলে)।আর ميم তথা م বৃদ্ধি করে দিলে واحد متكلم এর صيغة গঠিত হয়ে যায়। যেমন-ه بود آمد থেকে آمده بودم (আমি এসেছিলাম) এবং ياۓ مجهول ও ميم তথা م বৃদ্ধি করে দিলে جمع متكلم এর صيغة গঠিত হয়ে যায়। যেমন-ه بود آمد থেকে آمد ه بوديم (আমরা এসেছিলাম)।
বাংলা শব্দের শেষ দেখে পুরাঘটিত অতীতকালের ক্রিয়া চেনার উপায় কী?
বাংলায় ক্রিয়ার শেষে করেছিলাম/ করিয়াছিলাম, করেছিলে/ করিয়াছিলে, করেছিল/ করিয়াছিল, করেছিলেন/ করিয়াছিলেন অথবা পৌঁছলাম/ পৌঁছিলাম, শেষ হয়েছিল/ শেষ হইয়াছিল ইত্যাদি উল্লেখ থাকে। সংক্ষেপে বলা যায় —– متكلم এর আলামত ছিলাম, حاضر এর আলামত ছিলে, غائب এর আলামত ছিল।
ফার্সী آمدن মাসদার থেকে ماضی بعيد এর صیغه গঠনের ধাপসমূহ
অর্থ | গঠিত সীগাহ | মুক্ত ও যুক্ত | সীগার প্রকার | পূর্বাস্থা |
|---|---|---|---|---|
সে এসেছিল | آمده بود | ه بود | واحد غائب | آمد |
তারা এসেছিল | آمدند | ند | جمع غائب | آمده بود |
তুমি এসেছিলে | آمدی | ی | واحد حاضر | آمده بود |
তোমরা এসেছিলে | آمدید | ید | جمع حاضر | آمده بود |
আমি এসেছিলাম | آمدم | م | واحد متکلم | آمده بود |
আমরা এসেছিলাম | آمدیم | یم | جمع متکلم | آمده بود |
বিষয়ঃ ماضي استمراري বা ঘটমান অতীতকাল
প্রশ্নঃ ماضي استمراري বা ঘটমান অতীতকাল কাকে বলে?
অতীত কালে فعل এর যে রূপ দ্বারা কোন কাজ কিছু সময় ধরে চলছিল বা হচ্ছিল/ চলিতেছিল বা হইতেছিল, শেষ হয়েছিল না —– এরূপ বুঝায় তাকে ماضي استمراري (ঘটমান অতীত কাল) বলে।
প্রশ্নঃ কীভাবে ماضي استمراري এর فعل/صیغه গঠন করা যায়?
শুধু ماضي مطلق এর صيغة গুলোর শুরুতে مي কিংবা همي বৃদ্ধি করে দিলেই ماضي استمراري (ঘটমান অতীত কাল) এর صيغة গুলো গঠিত হয়ে যায়। যেমন- آمد থেকে آمد مي (সে আসছিল), مي آمدند م (তারা আসছিল) مي آمدي (তুমি আসছিলে) مي آمديد (তোমরা আসছিলে) مي آمدم (আমি আসছিলাম) مي آمدي (আমরা আসছিলাম)।
বাংলা শব্দের শেষ দেখে ঘটমান অতীতকালের ক্রিয়া চেনার উপায় কী?
বাংলায় ক্রিয়ার শেষে করছিলাম/করতেছিলাম/করিতেছিলাম, করছিলে/করতেছিলে/করিতেছিলে, করছিল/করতেছিল/করিতেছিল/ করতেছিলেন/করছিলেন/করিতেছিলেন ইত্যাদি যুক্ত থাকে। সংক্ষেপে বলা যায় —— متكلم এর আলামত ছিলাম, حاضر এর আলামত ছিলে, غائب এর আলামত ছিল।
ফার্সী آمدن মাসদার থেকে ماضی استمراري এর صیغه গঠনের ধাপসমূহ
অর্থ | গঠিত সীগাহ | মুক্ত ও যুক্ত | সীগার প্রকার | পূর্বাস্থা |
|---|---|---|---|---|
সে আসছিল | می/همی آمد | می/همی | واحد غائب | آمد |
তারা আসছিল | می/همی آمدند | می/همی | جمع غائب | آمد |
তুমি আসছিলে | می/همی آمدی | می/همی | واحد حاضر | آمد |
তোমরা আসছিলে | می/همی آمدید | می/همی | جمع حاضر | آمد |
আমি আসছিলাম | می/همی آمدم | می/همی | واحد متکلم | آمد |
আমরা আসছিলাম | می/همی آمدیم | می/همی | جمع متکلم | آمد |
বিষয়ঃ ماضي احتمالي বা সন্দেহসূচক অতীতকাল
প্রশ্নঃ ماضي احتمالي বা সন্দেহসূচক অতীতকাল কাকে বলে?
অতীত কালে فعل এর যে রূপ দ্বারা কোন সংঘটিত কাজ হওয়া বা করার মাঝে সংশয় কিংবা সম্ভাবণা বুঝায় তাকে ماضي احتمالي (সন্দেহসূচক অতীত কাল) বলে। যেমন- সম্ভবত সে এসেছিল।
প্রশ্নঃ কীভাবে ماضي احتمالي এর فعل/صیغه গঠন করা যায়?
প্রথমে ماضي مطلق এর واحد غائب এর শেষে ه এবং باشد বৃদ্ধি করে দিলে ماضي احتمالي (সন্দেহসূচক অতীত কাল) এর واحد غائب এর সীগাহ গঠিত হয়ে যায়। যেমন- آمد থেকে آمده باشد (সম্ভবতঃ সে এসেছিল)।অতঃপর ماضي احتمالي (সন্দেহসূচক অতীত কাল) এর বাকী صيغة গুলো গঠনের জন্য باشد তথা যে শব্দটি ماضي احتمالي এর واحد غائب এর শেষে যুক্ত করা হয়েছে তার শেষে ঐ আলামতগুলো সংযুক্ত কর যেগুলো ماضي مطلق এর صيغة গুলোর শেষে সংযুক্ত করা হয়। যেমন- آمده باشد থেকে آمده باشند (সম্ভবতঃ তারা এসেছিল), آمده باشي(সম্ভবতঃ তুমি এসেছিলে), آمده باشيد(সম্ভবতঃ তুমি এসেছিলে), آمده باشم(সম্ভবতঃ আমি এসেছিলাম), آمده باشيم(সম্ভবতঃ আমরা এসেছিলাম)।
বাংলা শব্দের শেষ দেখে সন্দেহসূচক অতীতকালের ক্রিয়া চেনার উপায় কী?
বাংলায় ক্রিয়ার শুরুতে ‘সম্ভবত’ কিংবা সন্দেহ সূচক কোন শব্দ থাকে।
ফার্সী آمدن মাসদার থেকে ماضی احتمالي এর صیغه গঠনের ধাপসমূহ
অর্থ | গঠিত সীগাহ | মুক্ত ও যুক্ত | সীগার প্রকার | পূর্বাস্থা |
|---|---|---|---|---|
সম্ভবত সে আসিল | آمده باشد | ه باشد | واحد غائب | آمد |
সম্ভবত তারা আসিল | آمده باشند | ند | جمع غائب | آمده باشد |
সম্ভবত তুমি আসিলে | آمده باشی | ی | واحد حاضر | آمده باشد |
সম্ভবত তোমরা আসিলে | آمده باشید | ید | جمع حاضر | آمده باشد |
সম্ভবত আমি আসিলাম | آمده باشم | م | واحد متکلم | آمده باشد |
সম্ভবত আমরা আসিলাম | آمده باشیم | یم | جمع متکلم | آمده باشد |
বিষয়ঃ ماضي تمنائي বা আকাঙ্খাসূচক অতীতকাল
প্রশ্নঃ ماضي تمنائي বা আকাঙ্খাসূচক অতীতকাল কাকে বলে?
অতীত কালে فعل এর যে রূপ দ্বারা কোন সংঘটিত কাজ হওয়া বা করার মাঝে আশা-আকাঙ্খা বুঝায় তাকে ماضي تمنائي (আকাঙখাসূচক অতীত কাল) বলে। যেমন- হায়! যদি সে আসতো।
প্রশ্নঃ কীভাবে ماضي تمنائي এর فعل/صیغه গঠন করা যায়?
প্রথমে ماضي مطلق এর صيغة গুলোর শেষে ياۓ مجهول সংযুক্ত করে দিলে ماضي تمنائي (আকাঙ্খাসূচক অতীত কাল) এর فعل গুলো গঠিত হয়ে যায়। তবে উল্লেখ থাকে যে ماضي تمنائي (আশাব্যাঞ্চক অতীত কাল) এর কেবল তিনটি صيغة আসে। واحد غائب , واحد حاضر , واحد متكلم।সেই সাথে এই কথাও উল্লেখ্য যে ماضي تمنائي (আকাঙ্খাসূচক অতীত কাল) কখনো কখনো অর্থ প্রদান করে। যেমনঃ যেমন- آمد থেকে آمدے (হায়! সে যদি আসিত), آمدندے (হায়! তুমি যদি আসতে), آمدمے(হায়!আমি যদি আসতাম)। সেই সাথে এই কথাও উল্লেখ্য যে ماضي تمنائي (আকাঙ্খাসূচক অতীত কাল) কখনো কখনো অর্থ প্রদান করে।
বাংলা শব্দের শেষ দেখে আকাঙ্খাসূচক অতীতকালের ক্রিয়া চেনার উপায় কী?
বাংলায় ক্রিয়ার শুরুতে হায়! বা আফসোস ইত্যাদি শব্দ থাকে। যেমন- আফসোস! যদি আমি পরীক্ষায় পাশ করতাম।
ফার্সী آمدن মাসদার থেকে ماضی مطلق এর صیغه গঠনের ধাপসমূহ
অর্থ | গঠিত সীগাহ | মুক্ত ও যুক্ত | সীগার প্রকার | পূর্বাস্থা |
|---|---|---|---|---|
হায় সে যদি আসত | آمدے | ے | واحد غائب | آمد |
তারা আসিল | آمدندے | ندے | جمع غائب | آمد |
হায় তুমি যদি আসতে | آمدی | ی | واحد حاضر | آمد |
তোমরা আসিলে | آمدید | ید | جمع حاضر | آمد |
হায় আমি যদি আসতাম | آمدمے | ے | واحد متکلم | آمد |
আমরা আসিলাম | آمدیم | یم | جمع متکلم | آمد |
বিষয়ঃ فعل مضارع (বর্তমান ও ভবিষ্যত কাল)
প্রশ্নঃ فعل مضارع (বর্তমান ও ভবিষ্যত কাল) কাকে বলে?
অতীত কালে فعل এর যে রূপ দ্বারা কোন কাজ সংঘটিত হচ্ছে/হইতেছে বা হবে, কোন ঘটনা ঘটছে/ঘটিতেছে কিংবা ঘটবে কিংবা অভ্যাসগত কোন কাজ করা, চিরন্তন কোন ঘটনা সংঘটিত হওয়া ইত্যাদি বুঝায় তাকে مضارع (বর্তমান ও ভবিষ্যত কাল) বলে।
প্রশ্নঃ কীভাবে مضارع (বর্তমান ও ভবিষ্যত কাল) এর فعل/صیغه গঠন করা যায়?
مضارع (বর্তমান ও ভবিষ্যত কাল) এর واحد غائب এর صيغة তো مصدر এর সাথেই তোমরা মুখস্থ করেছো। অতঃপর বাকী صيغة গুলো গঠনের জন্য مضارع (বর্তমান ও ভবিষ্যত কাল) এর واحد غائب এর صيغة এর শেষের دال অক্ষরটি ফেলে দিয়ে সেসব আলামতগুলো সংযুক্ত কর যেসব আলামতগুলো ماضي مطلق এর صيغة গুলোর শেষে সংযুক্ত করা হয়। آمدن থেকে آيد (সে আসবে), অতঃপর آيد থেকে آيدند (তারা আসবে), آيدي (তুমি আসবে), آيديد(তোমরা আসবে), آيدم(আমি আসবো), آيديم(আমরা আসবো)।
বাংলা শব্দের শেষ দেখে فعل مضارع বা বর্তমান-ভবিষ্যত কালের ক্রিয়া চেনার উপায় কী?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
ফার্সী آمدن মাসদার থেকে فعل مضارع এর صیغه গঠনের ধাপসমূহ
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
বিষয়ঃ حال বা বর্তমান কাল
প্রশ্নঃ حال (বর্তমান কাল) কাকে বলে?
সাধারণভাবে বর্তমানে فعل এর যে রূপ দ্বারা কোন কাজ করা হয়/হচ্ছে/হইতেছে বা কোন ঘটনা ঘটে/ঘটছে/ঘটতেছে কিংবা অভ্যাসগত কোন কাজ করা, চিরন্তন কোন ঘটনা সংঘটিত হওয়া ইত্যাদি বুঝায় তাকে حال (সাধারণ বর্তমান কাল) বলে।
প্রশ্নঃ কীভাবে حال (বর্তমান কাল) এর فعل/صیغه গঠন করা যায়?
مضارع (বর্তমান ও ভবিষ্যত কাল) এর صيغة গুলোর শুরুতে مي কিংবা همي বৃদ্ধি করে দিলেই حال (বর্তমান কাল) এর صيغة গুলো গঠিত হয়ে যায়। যেমনঃ مي گويد (সে আসছে), مي گويند(তারা আসছে), مي گوئي (তুমি আসছো),مي گوئيد (তোমরা আসছো), مي گويم(আমি আসছি), مي گوئيم(আমরা আসছি)।
বাংলা শব্দের শেষ দেখে حال বা বর্তমান কালের ক্রিয়া চেনার উপায় কী?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
ফার্সী آمدن মাসদার থেকে حال বা বর্তমান কাল এর صیغه গঠনের ধাপসমূহ
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
বিষয়ঃ مستقبل বা ভবিষ্যৎ কাল
প্রশ্নঃ مستقبل (সাধারণ ভবিষ্যৎ কাল) কাকে বলে?
সাধারণভাবে ভবিষ্যৎ কালে فعل এর যে রূপ দ্বারা কোন কাজ চলবে/হবে বা সংঘটিত হবে ——– ইত্যাদি বুঝায় তাকে مستقبل (সাধারণ ভবিষ্যৎ কাল) বলে।
প্রশ্নঃ কীভাবে مستقبل (ভবিষ্যত কাল) এর فعل/صیغه গঠন করা যায়?
ماضي مطلق এর واحد غائب এর শুরুতে خواهد শব্দটি বৃদ্ধি করে দিলে مستقبل (ভবিষ্যত কাল) এর এর واحد غائب এর صيغة গঠিত হয়ে যায়। যেমন- آمد থেকে خواهد آمد (সে আসবে), অতঃপর বাকী صيغة গুলো গঠনের জন্য مستقبل (ভবিষ্যত কাল) এর واحد غائب এর صيغة এর خواهد শব্দের শেষ থেকে دال ফেলে দিয়ে সেসব আলামতগুলো সংযুক্ত কর যেসব আলামতগুলো ماضي مطلق এর صيغة গুলোর শেষে সংযুক্ত করা হয়। যেমন- خواهد آمد থেকে خواهند آمد (তারা আসবে), خواهي آمد(তুমি আসবে), خواهيد آمد(তোমরা আসবে), خواهم آمد (আমি আসবো), خواهيم آمد (আমরা আসবো),
বাংলা শব্দের শেষ দেখে مستقبل বা ভবিষ্যৎ কালের ক্রিয়া চেনার উপায় কী?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
ফার্সী آمدن মাসদার থেকে مستقبل বা ভবিষ্যৎ কাল এর صیغه গঠনের ধাপসমূহ
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
বিষয়ঃ فعل مثبت বা হ্যাঁ-বাচক ক্রিয়া
প্রশ্নঃ فعل مثبت বা হ্যাঁ-বাচক ক্রিয়া কাকে বলা হয়?
فعل مثبت বলা হয় ঐ فعل কে যা কোন কাজ হওয়া বা করা ইত্যাদি বুঝায়। যেমন- সে দাঁড়িয়েছে, তুমি লালন-পালন করেছ ইত্যাদি।
প্রশ্নঃ কীভাবে فعل مثبت (হ্যাঁ-বাচক ক্রিয়া) এর فعل/صیغه গঠন করা যায়?
আমাদের মনে রাখতে হবে যে উপরে যে সকল فعل ও صيغة নিয়ে আলোচনা করা হয়েছে তার সবগুলোই فعل مثبت (হ্যাঁ সূচক ক্রিয়া)।
বাংলা শব্দের শেষ দেখে فعل مثبت বা হ্যাঁ-বাচক ক্রিয়া চেনার উপায় কী?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
ফার্সী آمدن মাসদার থেকে فعل مثبت এর صیغه গঠনের ধাপসমূহ
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
বিষয়ঃ فعل منفي বা না-বাচক ক্রিয়া
প্রশ্নঃ فعل منفي বা না-বাচক ক্রিয়া কাকে বলা হয়?
فعل منفي বলা হয় ঐ فعل কে যা কোন কাজ না হওয়া বা না করা ইত্যাদি বুঝায়। যেমন- সে দাঁড়ায়নি, তুমি লালন-পালন করো না ইত্যাদি।
প্রশ্নঃ কীভাবে فعل منفي (না-বাচক ক্রিয়া) এর فعل/صیغه গঠন করা যায়?
স্বাভাবিকভাবে فعل এর শুরুতে نون বৃদ্ধি করে দিলেই فعل منفي (না সূচক ক্রিয়া) গঠিত হয়ে যায়। যেমন- ماضي مطلق এর واحد غائب এর صيغة گوفت- থেকে نگوفت (সে বলেনি)। কিন্তু যদি কোন فعل এর শুরুতে الف متحرك থাকে তাহলে সেই الف কে ي দ্বারা পরিবর্তন করে দিতে হবে। যেমন- ماضي مطلق এর واحد غائب এর صيغة -آمد থেকে نيامد (সে আসেনি)।
বাংলা শব্দের শেষ দেখে فعل منفي বা না-বাচক ক্রিয়া চেনার উপায় কী?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
ফার্সী آمدن মাসদার থেকে فعل منفي এর صیغه গঠনের ধাপসমূহ
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
বিষয়ঃ فعل امر বা আদেশসূচক ক্রিয়া
প্রশ্নঃ فعل امر বা আদেশসূচক ক্রিয়া কাকে বলা হয়?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
প্রশ্নঃ কীভাবে فعل امر (আদেশসূচক ক্রিয়া) এর فعل/صیغه গঠন করা যায়?
مضارع فعل (বর্তমান ও ভবিষ্যত কাল ক্রিয়া) এর واحد حاضر এর শেষ থেকে ي ফেলে দিলেই امر حاضر (আদেশ সূচক ক্রিয়া) এর صيغة গঠিত হয়ে যায়। তবে হ্যাঁ অধিকাংশ সময় امر حاضر (আদেশ সূচক ক্রিয়া) এর صيغة এর শুরুতে ب বৃদ্ধি হয়। যেমন- پروري থেকে بپرور (তুমি লালন-পালন কর)। কিন্তু যদি امر حاضر (আদেশ সূচক ক্রিয়া) এর صيغة এর শুরুতে الف متحرك থাকে তাহলে সেই الف কে ي দ্বারা পরিবর্তন করে তারপর ب বৃদ্ধি করতে হবে। যেমন- آ থেকে بيا (তুমি এসো)। আর বাকী صيغة গুলো হুবহু مضارع فعل (বর্তমান ও ভবিষ্যত কাল ক্রিয়া) এর মত। যেমন-آيد (সে যেন আসে), آيند(তারা যেন আসে), آ (তুমি এসো), آئيد(তোমরা এসো), آيم(আমি যেন আসি), آئيم(আমরা যেন আসি)।
বাংলা শব্দের শেষ দেখে فعل امر বা আদেশসূচক চেনার উপায় কী?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
ফার্সী آمدن মাসদার থেকে فعل امر এর صیغه গঠনের ধাপসমূহ
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
বিষয়ঃ فعل نهى বা নিষেধসূচক ক্রিয়া
প্রশ্নঃ فعل نهى বা নিষেধসূচক ক্রিয়া কাকে বলা হয়?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
প্রশ্নঃ কীভাবে فعل نهى (নিষেধসূচক ক্রিয়া) এর فعل/صیغه গঠন করা যায়?
امر حاضر (আদেশ সূচক ক্রিয়া) এর صيغة এর শুরুতে م বৃদ্ধি করে দিলেই نهي حاضر (নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া) এর صيغة গঠিত হয়ে যায়। যেমন- گو থেকে مگو (তুমি বলো না), مگوئيد (তোমরা বলো না) আর যে চারটি صيغة বাকী আছে তথা واحد غائب , جمع غائب, واحد متكلم, جمع متكلم হুবহু مضارع منفي এর মত। শুধুমাত্র অর্থে পার্থক্য। যেমন- نگويد (সে যেন না আসে), نگويند (তারা যেন না আসে), نگويم(আমি যেন না আসি), نگوئيم (আমরা যেন না আসি)। তবে যদিنهي (নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া) এর صيغة এর শুরুতে الف متحرك থাকে তাহলে সেই الف কে ي দ্বারা পরিবর্তন করে তারপূর্বে م/ن বৃদ্ধি করতে হবে। যেমন – آ থেকে ميا (তুমি এসো না) ميائيد (তোমরা এসো না)।
বাংলা শব্দের শেষ দেখে فعل نهى বা নিষেধসূচক ক্রিয়া চেনার উপায় কী?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
ফার্সী آمدن মাসদার থেকে فعل نهى এর صیغه গঠনের ধাপসমূহ
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
বিষয়ঃ فعل معروف বা (কর্তৃবাচ্য ক্রিয়া)
প্রশ্নঃ فعل معروف বা কর্তৃবাচ্য ক্রিয়া কাকে বলা হয়?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
প্রশ্নঃ কীভাবে فعل معروف বা (কর্তৃবাচ্য ক্রিয়া) এর فعل/صیغه গঠন করা যায়?
আমাদের মনে রাখতে হবে যে উপরে যে সকল فعل ও صيغة নিয়ে আলোচনা করা হয়েছে তার সবগুলোই فعل معروف ।
বাংলা শব্দের শেষ দেখে فعل معروف বা কর্তৃবাচ্য ক্রিয়া চেনার উপায় কী?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
ফার্সী آمدن মাসদার থেকে فعل معروف এর صیغه গঠনের ধাপসমূহ
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
বিষয়ঃ فعل مجهول বা কর্মবাচ্য ক্রিয়া
প্রশ্নঃ فعل مجهول বা কর্মবাচ্য ক্রিয়া কাকে বলা হয়?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
প্রশ্নঃ কীভাবে فعل مجهول বা (কর্মবাচ্য ক্রিয়া) এর فعل/صیغه গঠন করা যায়?
তুমি যে فعل এবং যেصيغة এরمجهول গঠন করতে চাও প্রথমে সেই فعل ও সেই صيغة মাসদার থেকে তৈরী করো। অতঃপর ماضي مطلق এর শেষে هবৃদ্ধি করো। অতঃপর সেই شدن মাসদার থেকে গঠিত فعل বা صيغة কে রেখে দাও তাহলে مجهول فعل এর صيغة গঠিত হয়ে যাবে। যেমন- উদাহরণ স্বরূপ حال،مضارع،ماضي ও امر প্রত্যেকটির শুধু واحد عائب এর صيغة নিম্নে দেখানো হল-
آورده شد ماضي مطلقآورده شده است ماضي قريبآورده شد بود ماضي بعيدآورده مي شد ماضي استمراري ورده شده باشد ماضي احتماليآورده شدے ماضي تمنائيآورده شود مضارعآورده مي شود حالآورده خواهد شد مستقبلبياورده شو امرنياورده شو نهي
বাংলা শব্দের শেষ দেখে فعل مجهول বা কর্মবাচ্য ক্রিয়া চেনার উপায় কী?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
ফার্সী آمدن মাসদার থেকে فعل مجهول এর صیغه গঠনের ধাপসমূহ
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
বিষয়ঃ اسم فاعل বা কর্তা বিশেষ্য
প্রশ্নঃ اسم فاعل বা কর্তা বিশেষ্য কাকে বলা হয়?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
প্রশ্নঃ কীভাবে اسم فاعل (কর্তা বিশেষ্য) এর فعل/صیغه গঠন করা যায়?
امر حاضر এর واحد حاضر এর শেষে نده শব্দ বৃদ্ধি করে দিলে اسم فاعل (কর্তাবাচক ক্রিয়া) এর صيغة গঠিত হয়ে যায়। যেমন- گوئي থেকে گوئنده (বক্তা) । ইহা দুই প্রকার: ১. قياسي ২. سماعي
اسم فاعل سماعي বলা হয় যা উল্লেখিত নিয়ম অনুযায়ী গঠিত হয়। আর اسم فاعل سماعي গঠনের বেশকিছু পদ্ধতি বয়েছে। কিন্তু তন্মধ্যে অধিকাংশ ক্ষেত্রে যে নিয়মটি আমরা দেখতে পাই তা হলো-
০১. امر এর واحد حاضر এর শুরুতে কোন اسم বৃদ্ধি করে দিলেই اسم فاعل سماعي গঠিত হয়ে যায়। যেমন- آفريں থেকে آفريں جهاں (পৃথিবীর সৃষ্টিকর্তা) بر থেকে باربر দুঃখী।
০২. امرحاضر এর সীগাহর শেষে الف বৃদ্ধি করে দিলেও اسم فاعل سماعي গঠিত হয়। যেমন- داں থেকে دانا জ্ঞানী।
০৩. امرحاضر এর সীগাহর শেষে الف ও نون বৃদ্ধি করে দিলেও اسم فاعل سماعي গঠিত হয়। যেমন- خند থেকে خنداں হাস্যকারী।
০৪. দু’টি ইসমকে পাশাপাশি বসিয়ে দিলেও اسم فاعل سماعي গঠিত হয়। যেমন- خوش আনন্দ ও دل অন্তর থেকে خوشدل উৎফুল্ল হৃদয়।
০৫. ماضي مطلق এর সীগাহর শেষে گار শব্দটি বৃদ্ধি করে দিলেও اسم فاعل سماعي গঠিত হয়। যেমন- پرورد থেকেپروردگار পালনকর্তা।
বাংলা শব্দের শেষ দেখে اسم فاعل বা কর্তা বিশেষ্য চেনার উপায় কী?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
ফার্সী آمدن মাসদার থেকে اسم فاعل এর صیغه গঠনের ধাপসমূহ
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
প্রশ্নঃ اسم مفعول বা কৃত বিশেষ্য
প্রশ্নঃ اسم مفعول বা কৃত বিশেষ্য কাকে বলা হয়?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
প্রশ্নঃ কীভাবে اسم مفعول (কৃত বিশেষ্য) এর فعل/صیغه গঠন করা যায়?
ماضي مطلق এর واحد غائب এর শেষে ه বৃদ্ধি করে দিলেই اسم مفعول (কতৃবাচক ক্রিয়া) এর صيغة গঠিত হয়ে যায়। যেমন- آورد থেকে آورده। ইহাও আবার দুই প্রকার: ১. قياسي ২. سماعي
اسم مفعول قياسي বলা হয় যা উল্লেখিত নিয়ম অনুযায়ী গঠিত হয়। আর سماعي اسم مفعول গঠনের বেশকিছু পদ্ধতি বয়েছে। কিন্তু তন্মধ্যে অধিকাংশ ক্ষেত্রে যে নিয়মটি আমরা দেখতে পাই তা হলো-
০১. امر حاضر এর শুরুতে কোন اسم বৃদ্ধি করে দিলেই سماعي اسم مفعول গঠিত হয়ে যায়। যেমন- بخش থেকে دلبخش
০২. امر حاضر এর শেষে الف مفعولي করে দিলেও سماعي اسم مفعول গঠিত হয়ে যায়। যেমন- آزما থেকে آزما يا (পরিক্ষীত)
০৩. امر حاضر এর শেষে الف ও نون বৃদ্ধি করে দিলে سماعي اسم مفعول গঠিত হয়ে যায়। যেমন- خور থেকে خوراں (ভক্ষিত)
বাংলা শব্দের শেষ দেখে اسم مفعول বা কৃত বিশেষ্য চেনার উপায় কী?
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
ফার্সী آمدن মাসদার থেকে اسم مفعول এর صیغه গঠনের ধাপসমূহ
আপডেট………………………………………………………………………………………………………………………………………………………
এখানে দরসে নিজামীর সিলেবাসভুক্ত “তাইসিরুল মুবতাদীর” শিক্ষার্থীদের জন্য লেখা হয়েছে। যদি আপনাদের মধ্য থেকে কেউ অন্য কোন রিসোর্স থেকে বিষয়গুলো জানতে আগ্রহী হন তাহলে উইকিপিডিয়াতে দেখতে পারেন। এছাড়া আমার মাদরাসা ডটকম এক এক করে তার দরসগুলো পাবলিশ করবে এবং সেগুলো ভিডিও ক্লাসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবে। সবাই যেন সংশয়মুক্ত হয়ে দরসগুলো সবচেয়ে সহজ করে শিখতে পারে। তাই আমাদের সাথে থাকতে নিয়মিত আমার মাদরাসা ডটকম ভিজিট করুন। ফী আমানিল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকুতুহু।

